তারাকান্দা প্রতিনিধি: বিদ্যুৎ শক্তির বিকল্প হিসেবে নবায়নযোগ্য শক্তির (সৌরভিত্তিক রুফটফ সোলার) ব্যবহার ও উৎপাদনকে উদ্বুদ্ধকরণ সংক্রান্ত কর্মশালা ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে ২৯ নভেম্বর রবিবার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি সাকিব বিন জামান প্রত্যয়,ফুলপুর পিডিপির নির্বাহী প্রকৌশলী কর্মকর্তা মোফাজ্জল হোসেন, তারাকান্দা উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আয়েশা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক,যুব উন্নয়ন অফিসার আনিসুর রহমান প্রমুখ।
এছাড়াও উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,রাজনৈতিক নেতৃবৃন্দসহ অন্যান্যরা এতে উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম