আন্তর্জাতিক ডেস্ক:
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানে মধ্যে রাত থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও। পাকিস্তান বিমানবাহিনীর পাল্টা হামলায় ভারতের পাঁচটি যুদ্ধবিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস হয়েছে বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পুঞ্চ জেলার কৃষ্ণা ঘাঁটি সেক্টরে পাকিস্তানি বাহিনীর অনুপ্রবেশের সময় একটি মাইন বিস্ফোরিত হয়। এরপরই পাকিস্তানের সেনারা বিনা উসকানিতে গুলি চালায় এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে।
এদিকে মঙ্গলবার রাতে হামলা-পাল্টা হামলার উত্তেজনা ছড়িয়েছে সীমান্তেও। পাকিস্তানি কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, লাইন অব কন্ট্রোল (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি ও মর্টার হামলা শুরু হয়েছে।
এক ভারতীয় সেনা কর্মকর্তা জানান, পাকিস্তানের এই আক্রমণের পর পরিকল্পিত ও নিয়ন্ত্রিত প্রতিক্রিয়া দেখিয়েছে ভারতীয় বাহিনী। তিনি বলেন, 'পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং আমরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছি।'
এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে ভারতীয় সেনাবাহিনী নিশ্চিত করেছে। তবে, তারা দুই দেশের সামরিক বোঝাপড়া ও চুক্তিগুলো মেনে চলার আহ্বান জানিয়েছে, যাতে নিয়ন্ত্রণ রেখায় শান্তি বজায় থাকে।
উল্লেখ্য, ২০২১ সালে ভারত ও পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তারা আলোচনার মাধ্যমে সীমান্ত সংঘাত কমানোর বিষয়ে একমত হয়েছিলেন। উভয় পক্ষ যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছিল।
রিপোর্টার্স২৪/এসবি