আন্তর্জাতিক ডেস্ক:
বুধবার (৭ মে) কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ চলাকালীন সময়ে পশ্চিমবঙ্গের ক্রিকেট সংস্থা সিএবি-র কাছে বোমা হামলার হুমকি দিয়ে একটি মেইল আসে। সেখানে বলা হয়, ‘ইডেনে বোমা রাখা আছে।’ সূত্র: আনন্দবাজার অনলাইন
মেল পাওয়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে ইডেনের।
বুধবার মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ খেলছিলো কেকেআর। ম্যাচ চলাকালীন সিএবির ইমেল আইডিতে হুমকি মেল আসে। কোনও অজানা মেল আইডি থেকে এই হুমকি আসে। কোনও ঝুঁকি নেওয়া হয়নি। পুলিশ এবং সিএবি সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে।
‘অপারেশন সিঁদুর’-এর পর এটিই আইপিএলের প্রথম ম্যাচ। শোনা যাচ্ছে অহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেও বোমা রাখার হুমকি মেল এসেছে। যদিও সেখানে আবার আইপিএলের ম্যাচ রয়েছে ১৪ মে।
রিপোর্টার্স২৪/ধ্রুব