স্টাফ রিপোর্টার : বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির একটি প্রতিনিধি দল রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে করে।
বৈঠকে বিএনপির পক্ষে অংশ নেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হকের নেতৃত্বে প্রতিনিধি দলটি বৈঠকে অংশ নেয়। প্রতিনিধি দলে আরও ছিলেন দলটির মহাসচিব মাওলানা মুমিনুল ইসলাম, সহকারী মহাসচিব মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা শাহ আলম এবং বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের নেতা এহসানুল হক ও হাসান ইবনে আলী।
রিপোর্টার্স২৪/আরএইচ