সিনিয়র রিপোর্টার :
বৈষ্যম্যবিরোধী আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের নাখালপাড়ার বাসা থেকে দুই কোটি ২৫ লাখ টাকার চেক ও প্রায় ২০ লাখ টাকার এফডিআর উদ্ধার করেছে পুলিশ এমনটাই জানালেন প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর। মঙ্গলবার সন্ধ্যায় ফেসবুক পোস্টে এসব তথ্য জানান তিনি।
তিনি ফেসবুক পোষ্টে লেখেন- আলোচিত চাঁদাবাজ রিয়াদের বাসায় অভিযানে যা যা পাওয়া গেলো :
‘সমন্বয়ক পরিচয় দিয়ে গুলশানে চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার হয়েছেন বৈষ্যম্যবিরোধী আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ! গতকাল রাত ১১টা পর্যন্ত পুলিশ রিয়াদের নাখালপাড়ার বাসায় অভিযান চালায়। এ সময় দুই কোটি ২৫ লাখ টাকার একটি চেকের সন্ধান পায় পুলিশ। আগামী মাসের ২ তারিখে ওই চেকটি ক্যাশ হওয়ার কথা ছিল।’
জাওয়াদ নির্ঝর পোস্টে আরও লেখেন, গুলশানে আওয়ামীপন্থী এক ব্যবসায়ীর জমি উদ্ধারে ৫ কোটি টাকা চুক্তি হয়েছিল রিয়াদের সঙ্গে। সেই চুক্তির দুই কোটি ২৫ লাখ টাকার লেনদেনে চেক ছিল রিয়াদের ঘরে। এ ছাড়া পুলিশ তার ঘর থেকে অন্তত ১০টি এফডিআরের কাগজ পেয়েছে। যেগুলোতে সর্বনিম্ন দুই লাখ টাকা করে রাখা আছে।
তিনি লেখেন, তিনি গত কয়েক মাসে রিয়াদের একটি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্টে ৬০-৭০ লাখ টাকার লেনদেনের প্রমাণ পেয়েছে পুলিশ। গতকাল রিয়াদের বাসায় এই অভিযান হলেও এখনো পুলিশ অফিশিয়ালি কোনো বক্তব্য দেয়নি। তবে পুলিশের সমর্থিত সূত্র, অভিযান এবং ওপরের তথ্যের সতত্য নিশ্চিত করেছে।
রিপোর্টার্স২৪/এসএন