ফরিদপুর প্রতিনিধি :
প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি প্রতি পাদ্যকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ফরিদপুর জেলার ভাঙ্গায় মঙ্গলবার ২৩ জন প্রশিক্ষণ কোর্সধারী যুবক ও যুবতীকে ২৮ লাখ টাকা বিতরণ করা হয়েছে। উপজেলা হল রুমে যুব উন্নয়ন কর্মকর্তা মো. সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আতিয়ার রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ড, শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন, এনসিপি আহবায়ক মো. আশরাফ, সমাজ সেবা কর্মকর্তা মো. মোমিনুর রহমান, কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, মৎস কর্মকর্তা, ইশরাত জাহান, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা সাইদুর রহমান, সাংবাদিক মামুনুর রশীদ এটিএম ফরহাদ নাননু, সরোয়ার হোসেন প্রমুখ।