ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার ( ১৫ আগষ্ট) বিকেলে শহরের কাঠপট্টিতে অবস্থিত বিএনপি কার্যালয়ে এ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আজম খান ও আতাউর রশিদ বাচ্চু, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনাল, মো. ইমদাদ হোসেন, এম টি আক্তার টুটুল এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
এস