ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসন থানা কর্তৃক আয়োজিত ওপেন হাউস ডে পালিত হয়েছে। শনিবার (১৬ আগষ্ট) বিকেল ৩ টায় চরভদ্রাসন থানার আয়োজনে ওপেন হাউস ডে পালিত হয়েছে।
চরভদ্রাসন থানা অফিসার্স ইনচার্জ মোঃ রোজি উল্লাহ খান এর সভাপতিতে চরভদ্রাসন থানা এস আই রফিকুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমির হোসেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল। এছাড়া আরো উপস্থিত ছিলেন, চরভদ্রাসন উপজেলা বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলাম ও জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ । চরভদ্রাসন উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ,শিক্ষক, ইউপি সদস্যবৃন্দ, ব্যবসায়ী, আনসার সদস্যবৃন্দ ও চরভদ্রাসন থানার কর্মরত এস আই, এ এস আই, কনস্টেবল পদমর্যাদা সকলে উপস্থিত ছিলেন ।
ওপেন হাউজ ডে উন্মুক্ত আলোচনা সর্বস্তরের জনগণ তাদের সুখ-দুঃখের কথা ভাগাভাগি করেন এ সময় তারা বিগত ১৭ বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করেন প্রশাসনকে দলীয়করণের মাধ্যমে প্রশাসনের সম্মান মর্যাদা কে ধ্বংস করে জনগণের সাথে একটি সাংঘর্ষিক পর্যায়ে নিয়ে এসেছেন এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে সকলে মিলে মিশে ঐক্যবদ্ধভাবে এ দেশকে গড়ার প্রত্যয় নিয়ে আলোচনা হয়। এ সময় মাদক সন্তান ও ভূমি দখলের দৌরাত্ম প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দৃষ্টি আকর্ষণ করা হয় । এবং বিগত ১৭ বছর জোর জুলুম এর ইতিহাস দেখে অপরাধী দের কে বিচারের আওতায় আনা ও ভুক্তভোগীদের সহযোগিতা করার জন্য প্রস্তাব করা হয় ।চরভদ্রাসন উপজেলা একটি নদী ভাঙ্গন কবলিত এলাকা এখানে চারটি ইউনিয়নের মধ্যে দুইটি ইউনিয়ন পদ্মা নদীর ওপারে তাই যাতায়াত দুর্বিষহ । যে কোন প্রয়োজনে তাৎক্ষণিক পুলিশের সেবা পেতে বিঘ্ন ঘটে এজন্য একটি স্পিড ভোট এর ব্যবস্থা করলে বর্ষা মৌসুমে ডাকাতের কবর থেকে এ অঞ্চলের মানুষকে রক্ষা করা সম্ভব হবে এবং চরভদ্রাসন থানায় জনবল খুবই কম দুর্গম এলাকা হিসেবে এখানে অতিরিক্ত জনবল দেওয়ার জন্য অনুরোধ করা হয়। ওপেন হাউজ ডে তে সমাজের আসল চিত্র তুলে ধরা সম্ভব হয় না শুধুই প্রশংসা হয় তাই প্রকৃত মনের কথা জানতে হলে একটি বক্স স্থাপনের জোর দাবি জানানো হয়।
সকলের বক্তব্য শুনে আজমির হোসেন অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় বলেন সকলেই অনেক বিচক্ষণ এবং দূরদর্শিতামূলক বক্তব্য দিয়েছেন ।
আমরা আশা করছি পাঁচই আগস্টের পরে এখন সব নতুন প্রশাসন আপনাদের এখানে অবস্থান করছে তাই তারা সব স্থান সম্বন্ধে পরিচিত নয় আপনারা সকলে সহযোগিতা করলে আরো সুন্দর একটা থান উপহার দেওয়া সম্ভব। আমরা চলে যাব ক্ষনিকের জন্য আপনাদের সেবায় এসেছি এখানে আপনার থাকবেন তাই পরিবেশ সুন্দর রাখার দায়িত্ব আপনাদেরও আমাদেরকে সহযোগিতা করলে আমরা আপনাদেরকে সুন্দর পরিবেশ তৈরি করে দিয়ে যাব ইনশাল্লাহ এবং একটি বক্স স্থাপন করা হবে যেখানে আপনারা গোপনে সঠিক তথ্য দিতে পারবেন এবং এ বক্সটি আমাদের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে খুলবেন এবং ব্যাবস্থা নিবেন।যে কোনো প্রয়োজনে সরাসরি আমাকে ফোন দিবেন আমরা আপনাদের সেবা দিতে সর্বদা প্রস্তুত আছি সর্বশেষে চরভদ্রাসন থানা অফিসার্স ইনচার্জ রোজিউল্লাহ খান অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
এস