সিনিয়র রিপোর্টার : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির অগ্রগতি নিয়ে আলোচনার জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল।
রোববার (১৭ আগস্ট) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আসে বিএনপির প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিএনপির প্রতিনিধি দলে আরও রয়েছেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
উল্লেখ্য আগামী ফেব্রæয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এরই মধ্যে সিইসির কাছে এ বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন