স্টাফ রিপোর্টার: রামপুরা ব্রিজে লরির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
রাজধানীর রামপুরা ব্রিজের ওপর লরির ধাক্কায় নাজমুল ইসলাম (৪৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
সোমবার (১৮ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা