জামালপুর প্রতিনিধি : দীর্ঘ ৯ বছর পর আগামী কাল (২৩ আগস্ট) জামালপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। এ উপলক্ষে সংবাদ সম্মেলনে আয়োজন করেন জেলা বিএনপি। শুক্রবার (২২ আগস্ট) বিকালে শহরের বেলটিয়ায় সম্মেলন স্থলে সংবাদ সম্মেলন আয়োজন করা হয় ।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন জানান, এই দ্বি-বার্ষিক সম্মেলন জামালপুর জেলা বিএনপির একটি কাঙ্ক্ষিত সম্মেলন। এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও জেলার নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
সম্মেলনে জেলা, উপজেলা ও পৌর কমিটির মিলে এক হাজার ৫১৫ জন কাউন্সিলর থাকবেন। যেহেতু একাধিক প্রার্থী না থাকায় ভোটগ্রহণের সম্বাবনা নেই।তবু ভোটগ্রহণের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছিল ।
সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখেন বলে জানান মামুন ।
তিনি আরও জানান, এই সম্মেলনকে সামনে রেখে জামালপুরের বিএনপি আরো বেশি ঐক্যবদ্ধ এবং সাংগঠনিক ভাবে শক্তিশালী ও উজ্জীবিত হবে। আগামী কাল সম্মেলনকে ঘিরে জামালপুর উৎসবের নগরীতে পরিণত হবে। এই সম্মেলনের মাধ্যমে জামালপুরের বিএনপি আরও সঠিক, স্বচ্ছ, সৎ ও সাহসী নেতৃত্ব সৃষ্টি হবে বলে মনে প্রাণে বিশ্বাস করেন তিনি। সম্মেলনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
জেলা বিএনপির সহ-সভাপতি মো. লিয়াকত আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, রিজভী আল জামালী রঞ্জু, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজীব, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহান, জেলা মহিলা দলের সভাপতি শেলিনা বেগমসহ বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/সাইফ