| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শফিক মুন্সির ৫টি অণুকবিতা

reporter
  • আপডেট টাইম: মে ০৪, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  1065733 বার পঠিত
শফিক মুন্সির ৫টি অণুকবিতা
ছবির ক্যাপশন: শফিক মুন্সি

প্রিয়ার জিজ্ঞাসা


একবার যদি প্রশ্ন করো আমি কেমন আছি, ঘুমের ওষুধের ক্রেতা হারাবে মোড়ের ফার্মেসী।


*****


রোজকার যুদ্ধ


কে আমাকে কার চেয়ে আগে ঘায়েল করবে ;

তা নিয়ে রাত আর প্রেমের রোজ যুদ্ধ বাঁধে।


*****


প্রিয়ার চোখ


লোকে সমুদ্রের কথা বলে!

আমার তো সলিল সমাধি হয়েছে প্রিয়ার চোখে।


*****


বাবার সমাধি


গোরস্তানের নির্ধারিত স্থানে বাবাকে সমাহিত করা শেষে, তুমি বুঝবে তোমাকে সফল দেখতে চাওয়া একমাত্র পুরুষের গল্পের সমাপ্তি হলো আজ।


*****


দেহখান


আমাকে টেনে নামাবে মানুষেরা,

প্রেম ঝুলে থাকবে সিলিঙে।

জানাজা নিয়ে বাঁধবে গণ্ডগোল;

ফতোয়া আর হাদিসে।



রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪