| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিলেট-চট্টগ্রাম ও কক্সবাজার রুটে বিমানের ফ্লাইট চালুর উদ্যোগ

reporter
  • আপডেট টাইম: মে ২৫, ২০২৬ ইং | ০৩:৫৩:৩৭:পূর্বাহ্ন  |  ১৮৭ বার পঠিত
সিলেট-চট্টগ্রাম ও কক্সবাজার রুটে বিমানের ফ্লাইট চালুর উদ্যোগ

স্টাফ রিপোর্টার: সিলেট-চট্টগ্রাম ও সিলেট-কক্সবাজার রুটে ফ্লাইট চালুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বাণিজ্যমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী। তিনি জানান, পবিত্র ঈদুল আজহার ছুটির পর সংশ্লিষ্টদের জরুরি সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে সিলেটবাসী এ দুই রুটে ফ্লাইট চালুর দাবি জানিয়ে আসছিলেন। ফ্লাইট চালু হলে সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজারের যোগাযোগ সহজ হবে। পাশাপাশি পর্যটন ও ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিমানের ব্যবস্থাপনা পরিচালকের কাছে তিনি সিলেট-চট্টগ্রাম ও সিলেট-কক্সবাজার রুটে ফ্লাইট চালুর অনুরোধ জানিয়েছেন। বিমান কর্তৃপক্ষ বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনার আশ্বাস দিয়েছে বলে জানান তিনি।

এর আগে ২০২০ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীর উদ্যোগে সিলেট-কক্সবাজার রুটে ফ্লাইট চালু হয়েছিল। তবে কিছুদিন পর সেটি বন্ধ হয়ে যায়। অন্যদিকে সিলেট-চট্টগ্রাম রুটে এর আগে কখনো ফ্লাইট পরিচালিত হয়নি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪