| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অবিশ্বাস্য এক দিন, কাজাখস্তানকে দুইবার হারাল বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৮, ২০২৬ ইং | ১৮:৩৩:৩৯:অপরাহ্ন  |  ১১১৫০ বার পঠিত
অবিশ্বাস্য এক দিন, কাজাখস্তানকে দুইবার হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: চীনের মকিতে চলছে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকি টুর্নামেন্ট। আজ বাংলাদেশ নারী ও পুরুষ উভয় দলের ম্যাচ ছিল। সকালে পুরুষরা বিকেলে নারী দল কাজাখস্তানকে হারিয়েছে। নারী দল ৪-০ গোলে জিতলেও পুরুষ দল ৪-২ ব্যবধানে জিতেছে।

যুব এশিয়া কাপে ষষ্ঠ স্থান অর্জনকারী দলগুলো যুব বিশ্বকাপে খেলবে। বাংলাদেশ গতবার যুব বিশ্বকাপে খেলেছিল। এবার টানা দুই হারে বাংলাদেশ পুরুষ দলের যুব বিশ্বকাপ খেলা খানিকটা অনিশ্চিত হয়ে পড়ে।

আজ কাজাখস্তানকে হারিয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ জুনিয়র হকি দল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলে কাজাখস্তানকে চাপে রাখে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। দলের হয়ে একটি করে গেল করেন শিমুল ইসলাম, মেহেদী হাসান অভি, তৈয়ব আলী ও মুন্না ইসলাম।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্বাগতিক চীনের কাছে ৩-২ গোলে এবং দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে হেরে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল বাংলাদেশ। তবে আজকের এই দাপুটে জয়ের মাধ্যমে আসরে প্রথম পয়েন্ট টেবিলের খাতা খুলেছে। পরবর্তী ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। ঐ ম্যাচের উপরই স্থান নির্ধারণীর প্রতিপক্ষ নির্ভর করছে।

বাংলাদেশ নারী দল টানা তিন ম্যাচ জিতে চ্যালেঞ্জার গ্রুপে সবার শীর্ষে। শেষ ম্যাচ হংকংয়ের বিপক্ষে হারলেও সমস্যা নেই।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪