বিদ্যুৎ শক্তির বিকল্প হিসেবে নবায়নযোগ্য শক্তির (সৌরভিত্তিক রুফটফ সোলার) ব্যবহার ও উৎপাদনকে উদ্বুদ্ধকরণ সংক্রান্ত কর্মশালা ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে ২৯ নভেম্বর রবিবার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএস) ডা. আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলামের বদলির আদেশ জারির পরও নতুন কর্মস্থলে যোগ না দেওয়ার অভিযোগ উঠেছে। সরকারি আদেশের পরও তাঁর শ্রীবরদীতে অবস্থান এবং দায়িত্ব পালন নিয়ে স্থানীয়ভাবে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
শেরপুর সদর উপজেলায় ড্রাম ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইমরুল কায়েস (২৮) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালক মামুন (৪০) গুরুতর
শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে পুলিশ।
"রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ,প্রতিপাদ্যে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে ২৬ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন,ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালঝিকান্দা ইউনিয়নের তিনআনী বাজারে অবস্থিত রাজগঞ্জ ভূমি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নথিপত্র পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহের ফুলপুর বাজারে ভিক্ষাবৃত্তির সময়সীমা বেঁধে দিয়ে ব্যতিক্রমী ঘোষণা দিয়েছেন স্থানীয় ‘ফকির কমিটির’ সভাপতি। তার ঘোষণা অনুযায়ী, বিকেল ৫টার পর ফুলপুর বাজার এলাকায় কেউ ভিক্ষা করতে পারবেন না এবং এই নির্দেশনা অমান্য করলে জরিমানা ও কারাদণ্ডের মতো শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হবে বলে মাইকিংয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার কর্ণজোড়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) একটি টহল দল তাদের আটক করে।
শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলামের বদলির আদেশ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন ভুক্তভোগী রোগীদের
শেরপুরে রাস্তায় নিম্নমানের ধানবীজ ফেলে প্রতিবাদ জানালো শতাধিক কৃষক। এঘটনায় শেরপুরের জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বরাবর স্মারক লিপি দিয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করা এবং সেবার মান বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী রাজা পাহাড় এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় বডি স্প্রে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৩ নভেম্বর) ভোররাতে ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ কর্ণঝোড়া বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ময়মনসিংহ উত্তর জেলা ও ময়মনসিংহ মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করায় নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে তারাকান্দা উপজেলা যুবদলের নেতাকর্মীরা।
শেরপুরে নভেম্বর মাসের মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ৫১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা ও সাবেক ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপিকে আহ্বায়ক এবং প্রখ্যাত শ্রমিকনেতা অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপিকে সদস্য সচিব করা হয়েছে।