| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ফিফা থেকে আসিয়ান কাপে খেলার সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের ফেলে আসা বড় সুযোগ লুফে নিতে যাচ্ছে বাংলাদেশ। ফিফার অর্থায়নে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় আসিয়ান কাপের প্রথম ডিভিশনে খেলার আমন্ত্রণ পেয়েছে তারা। মূলত ভারত এই টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ায় কপাল খুলেছে লাল-সবুজ প্রতিনিধিদের।

বিস্তারিত...

ডিসেম্বরেই বিয়ে করছেন ডি পল ও স্তোসেল!

কাতার বিশ্বকাপের সময় থেকেই আলোচনায় থাকা আর্জেন্টাইন ফুটবলার রদ্রিগো ডি পল ও লাতিন পপ তারকা টিনি স্তোসেলের প্রেম এবার বিয়ের পিঁড়িতে গড়ানোর পথে। বাগদানের পর থেকেই কবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে, তা নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে বলে জোর গুঞ্জন উঠেছে।

বিস্তারিত...

ইয়ামাল কি সত্যিই প্রেমিকার সঙ্গে প্রতারণা করেছেন? যা জানা গেল

২০২৬ বিশ্বকাপ জয়ের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ আলোচনায় রয়েছেন ১৯ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামাল। মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহের কমতি নেই। তবে সম্প্রতি এই তরুণ তারকাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে প্রতারণার অভিযোগ। দাবি করা হয়, কলম্বিয়ায় ছুটি কাটানোর সময় ২১ বছর বয়সী প্রেমিকা ও স্প্যানিশ ইনফ্লুয়েন্সার ইনেস গার্সিয়া সান্তোসের সঙ্গে প্রতারণা করেছেন ইয়ামাল।

বিস্তারিত...

বাবার শেষকৃত্য শেষে পরিবারকে আরও সময় দিতে যুক্তরাষ্ট্রে ফেরা পেছালেন মেসি

পারিবারিক শোকের পর পরিবারের সঙ্গে অতিরিক্ত সময় কাটাতে যুক্তরাষ্ট্রে ফেরার সিদ্ধান্ত পিছিয়ে দিয়েছেন লিওনেল মেসি। সম্প্রতি নিউমোনিয়া ও দীর্ঘদিনের অসুস্থতার সঙ্গে লড়াই করে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মেসির বাবা জোর্খে মেসি। আর্জেন্টিনার রোজারিওর কাছে পেরেস শহরের এল প্রাডো কবরস্থানে একা

বিস্তারিত...

‘আর্জেন্টিনার খেলোয়াড়েরা বিশ্বাসঘাতক, বিশ্বকাপ স্পেনকে দিয়ে দিয়েছে’

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার সমর্থকদের হতাশা কতটা তীব্র ছিল, তারই এক মজার অভিজ্ঞতা শেয়ার করেছেন জাতীয় দলের ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা। নিজের পরিচয় গোপন রেখে প্রায় এক ঘণ্টা এক সমর্থকের মুখে জাতীয় দলের খেলোয়াড়দের সমালোচনা শুনেছেন তিনি।

বিস্তারিত...

মেসিকে মেরে ফেলার ছক, বেরিয়ে এল ভয়াবহ তথ্য

বিশ্বকাপের সময় লিওনেল মেসিকে হত্যার এক ভয়াবহ পরিকল্পনার তথ্য সামনে এসেছে। পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসীরা বন্দুক ও বোমা নিয়ে স্টেডিয়ামে ঢোকার ছক করেছিল। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই বিশ্বকাপে অনেক খেলোয়াড়কে হুমকি দেওয়া হয়েছে। এদের মধ্যে একজন ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

বিস্তারিত...

মেসির বাবা মারা গেছেন!

ইনফোবে-এর তথ্য অনুযায়ী, লিওনেল মেসির বাবা ও এজেন্ট জর্জ মেসি গত রাতে রোজারিওর একটি ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রাত আনুমানিক ১০ টার দিকে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৮ বছর এবং তিনি বেশ কিছু দিন ধরে এক দীর্ঘস্থায়ী অসুস্থতার সাথে লড়াই করছিলেন।

বিস্তারিত...

মানুষ তোমাকে নিয়ে হিংসা করবে, এটাই স্বাভাবিক: জর্জিনাকে রোনালদো

সামাজিক যোগাযোগমাধ্যমে বডি শেমিংয়ের শিকার হওয়া দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের পাশে দাঁড়িয়েছেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ঘটনার সূত্রপাত ব্রাজিলের সাংবাদিক মার্সি

বিস্তারিত...

ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন ফিফা সভাপতি হিসেবেই

ফিফার বাণিজ্যিক ভবিষ্যৎ নিয়ে বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনা বাতিল করে ভুল স্বীকার করেছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বকাপসহ বিভিন্ন টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগের সুযোগ তৈরির প্রস্তাব প্রত্যাহার করে তিনি আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন।

বিস্তারিত...

চ্যাম্পিয়নস লিগে বড় দুই পরিবর্তন উয়েফার

নতুন মৌসুম শুরুর আগে চ্যাম্পিয়নস লিগের দুটি গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন এনেছে উয়েফা। হলুদ কার্ডের কারণে নিষেধাজ্ঞার বিধি শিথিল করার পাশাপাশি স্টেডিয়ামের বড়

বিস্তারিত...

অবশেষে নতুন ঠিকানায় সালাহ

দীর্ঘ নয় বছরের গৌরবময় অধ্যায়ের ইতি টেনে লিভারপুলকে বিদায় জানালেন মোহাম্মদ সালাহ। অ্যানফিল্ডে অসাধারণ সাফল্যে ভরা ক্যারিয়ার শেষে এবার নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন মিসরের এই তারকা ফরোয়ার্ড।

বিস্তারিত...

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

২০২৬ বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে না পারলেও লিওনেল স্কালোনির দলকেই আর্জেন্টিনার ইতিহাসের সেরা দল বলে মনে করেন দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ে। এএফএর স্পনসর ডে অনুষ্ঠানে তাপিয়া বলেন, ‘পাঁচটি ফাইনাল খে

বিস্তারিত...

নিজের গদি বাঁচাতে বন্ধু ট্রাম্পের দ্বারে ইনফান্তিনো!

বিশ্বকাপ ফুটবলসহ অন্যান্য টুর্নামেন্টের বাণিজ্যিক শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার বিতর্কিত পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর চরম সংকটে পড়েছেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। নিজের গদি বাঁচাতে এবং পুনর্নির্বাচনের জন্য সমর্থন জোগাতে এখন তিনি তার অন্যতম ঘনিষ্ঠ বন্ধু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শরণাপন্ন হতে যাচ্ছেন।

বিস্তারিত...

সমুদ্রপথে স্পেনে যাওয়ার চেষ্টা, প্রাণ হারালেন মরক্কোর ফুটবলার

উন্নত জীবনযাপনের আশায় আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকদের সাগরপাড়ি দিয়ে ইউরোপে পাড়ি জমানোর বিষয়টি নতুন কিছু নয়। একই পন্থা অনুসরণ করেছিলেন মরক্কোর নারী ফুটবলার ফাতেন বিন ওমর আল আজিজি। কিন্তু স্প্যানিশ এনক্লেভ সিউতায় পৌঁছানোর চেষ্টাকালে প্রাণ হারান তিনি।

বিস্তারিত...

ব্রাজিল ফুটবলারকে গুলি করে হত্যা

শুধুমাত্র একটা প্রীতি ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন ১৫ বছর বয়সী মিকায়েল লিয়ান্দ্রো। কিন্তু সেই খেলার মাঝেই গুলির শিকার হয়ে প্রাণ হারালেন ব্রাজিলের এই তরুণ ফুটবলার। শনিবার দেশটির আলাগোয়াস অঙ্গরাজ্যের রাজধানী মাসেও শহরের পন্তাল দা বাররা এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪