শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস আগে ফ্রান্সে যে আন্দোলন শুরু হয়েছিল, তা এখনও অব্যাহত আছে। আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে এক মাসে রাজধানী প্যারিস থেকে রেকর্ড ১ হাজার ২৬০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আফ্রিকার তিন দেশ ঘানা, কোত দিভোয়ার ও ইথিওপিয়া সফরের মধ্য দিয়ে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে ভারত। একই সঙ্গে জাতিসংঘসহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে
নদীপথে ৫৪০ মেট্রিক টন মিথানল নিয়ে বাংলাদেশের উদ্দেশে একটি পণ্যবাহী বার্জ পাঠিয়েছে ভারত। গত ৫ অক্টোবর দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের ডিব্রুগড় থেকে জাহাজটির যাত্রা শুর হয়।
হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী কনটেইনার জাহাজ ডুবে যাওয়ার পর সাগরে ভাসতে দেখা গেছে নামিদামি ব্যান্ডের আইফোন ও সুগন্ধির (পারফিউম) বোতল। ভাসমান এসব মূল্যবান সামগ্রী কুড়িয়ে নিতে স্থানীয়দের
সামাজিক মূল্যবোধ ও মানবমর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে নতুন সিদ্ধান্ত নিয়েছে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসো। দেশব্যাপী প্রথাগত রূপচর্চা ও সব ধরনের সুন্দরী প্রতিযোগিতা স্থগিত ঘোষণা করে এবার নারীদের
পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ শিশু ও এক নারী শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শহরের দির কলোনিতে এ দুর্ঘটনা ঘটে। লেডি রিডিং হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ২৮ শিশুর মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ শিশু আহত হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, আহতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে।
ককরোচ জনতা পার্টির (সিজিপি) বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ত্যাগ করার নির্দেশ দিয়েছে মুম্বাই পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে এই খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
মার্কিন ডলারের দরপতনের ঘটনায় ঘুরে দাড়িয়েছে স্বর্ণের দাম। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববাজারে স্বর্ণের দাম ১ শতাংশ বেড়েছে।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। গত ২৪ ঘণ্টার মধ্যে ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবে গেছে আরও দুটি জাহাজ। জাহাজ দুটির একটি কনটেইনারবাহী এবং অন্যটি শুকনো পণ্য পরিবহনের কাজে নিয়োজিত ছিল। এ ঘটনায় একজন নাবিক নিহত হয়েছেন। তবে অপর জাহাজটির ২১ জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনের ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) বাতিলের দাবিতে চলা তুমুল আন্দোলনের মুখে প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আসন্ন নির্বাচন সামনে রেখে ইরানে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর বিষয়ে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। সৌদি আরবে তেল সরবরাহ নিয়ে ঝুঁকি এবং রাশিয়া থেকে ডিজেল সরবরাহ বাড়ার সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে টানাপোড়েনের মধ্যে তেলের দামে এই ঊর্ধ্বগতি দেখা গেছে।
ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ছুরি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ ঘিরে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ছড়িয়েছে।
ইয়েমেনে তেল স্থাপনা খালি করার নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা চালিয়েছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। পাল্টাপাল্টি হামলা ও হুমকিতে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। রিয়াদ অভিমুখে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি আরব।
ইরানের বর্তমান নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে গিয়ে যুক্তরাষ্ট্র হয়তো অতিরিক্ত পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, এর ফলে ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনার জন্য উপযুক্ত প্রতিনিধি খুঁজে পেতে সমস্যায়