পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাশে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ৭৩ বছর বয়সী কারাবন্দী ইমরানের যথাযথ চিকিৎসা এবং পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি। বর্তমানে আন্ত
সব ঠিক থাকলে আজকের দিনেই তথা ২৮ আগস্ট বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তবে সেপ্টেম্বরের আসন্ন সাদা বলের সিরিজ হওয়ার কথা থাকলেও সেটি আপাতত ঝুলে গেছে। এবার ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত।
হ্যাটট্রিক জয়ের পর বাংলাদেশ হাইপারফরম্যান্সের (এইচপি) জয়রথ থামিয়ে দিয়েছিল অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি। গত পরশু এইচপি হেরেছিল ২১ রানে। ডারউইনে আজ নিউজিল্যান্ড ‘এ’ দলকে হারিয়ে জয়ে ফিরল ইরফান শুক্কুরের নেতৃত্বাধীন বাংলাদেশ। টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের
চোটের কারণে নারীদের এশিয়া কাপ এবং এশিয়ান গেমস থেকে ছিটকে গেছেন পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা। ঊরুর চোটের কারণে দুই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ফারিহা। তার বদলে দলে ডাক পেয়েছেন ফারজানা ইয়াসমিন।
টপ এন্ড টি-টুয়েন্টি সিরিজে টানা তিন জয়ের পর অবশেষে হারল বাংলাদেশ এইচপি দল। মঙ্গলবার ডারউইন ক্রিকেট গ্রাউন্ডে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে ২১ রানে হেরেছে ইরফান শুক্কুরের দল। টসে জিতে ফিল্ডিংয়ে নেমে
ডারউইনে ইতিহাস গড়া বাংলাদেশ ম্যাকাইয়ে যেন পুরোপুরি নিস্তেজ। দুই ইনিংসেই ব্যাটিং ব্যর্থতায় মাত্র দুই দিনেই শেষ হয়েছে টেস্ট। কোনো ব্যাটারই পারেননি প্রতিরোধ গড়তে। সিরিজের শেষ ম্যাচে দলের এমন ব্যাটিং পারফরম্যান্স হতাশ করেছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও। তবে হতাশা পেছনে ফেলে ম্যাকাইয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে চান তিনি।
মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৬৪ রানে গুটিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই অস্ট্রেলিয়ার হাতে তুলে দিয়েছিল বাংলাদেশ। তবে দিন শেষে সেই স্বস্তি পুরোপুরি উপভোগ করতে পারেনি স্বাগতিকরা। বল হাতে দুর্দান্ত জবাব দিয়েছেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম। একের পর এক উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে ধস নামিয়েছেন তিনি। তার ছয় উইকেটের সুবাদে অস্ট্রেলিয়াও বড় লিড নিতে পারেনি। প্রথম দিনের খেলা শেষে ৮ উইকেটে ১৬৫ রান করেছে স্বাগতিকরা, লিড দাঁড়িয়েছে ১০১ রানে।
দ্বিতীয় সেশনে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সব মিলিয়ে সাত উইকেট পড়ে। বাংলাদেশকে ৬৪ রানে অলআউট করার পর অজিরা চা বিরতির আগে ৩ উইকেটে ৫০ রান করে। শরিফুল ইসলামের জোড়া আঘাতে তাদের তিনটি উইকেট পড়ে ৪১ রানের মধ্যে। তবে স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রিনের পঞ্চাশ ছাড়ানো জুটিতে উল্টো অস্বস্তিতে পড়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত এই জুটি ভাঙলেন শরিফুল। দলীয় স্কোর একশ পার করে অজিদের লিড পঞ্চাশ ছাড়িয়েছে।
ম্যাকাই টেস্টের প্রথম ইনিংসে মিচেল স্টার্কের দুর্দান্ত পেস বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারল না বাংলাদেশ। ৩৪ ওভার শেষে দলীয় ৬৪ রানে সবকটি উইকেট হারাল টাইগাররা। নিজেদের টেস্ট ইতিহাসে এটি ছিল তাদের চতুর্থ সর্বনিম্ন স্কোর।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে শোচনীয় হার দেখেছিল অস্ট্রেলিয়া। ৯ উইকেটের ইতিহাসগড়া জয়ে ক্রিকেটবিশ্বকে লাল বলে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে টাইগাররা। এমন জয়ের পর স্বাভাবিকভাবেই দলের আত্মবিশ্বাস তুঙ্গে। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত-ও সেটাই অকপটে জানালেন।
আসন্ন মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনুষ্ঠিত হচ্ছে না। বিপিএল ঘিরে তৈরি হওয়া বিভিন্ন অনিয়ম, ফ্র্যাঞ্চাইজিগুলোর চুক্তি লঙ্ঘন এবং বিশাল অঙ্কের আর্থিক লোকসান কাটিয়ে উঠতে টুর্নামেন্টটি আপাতত বন্ধ রেখে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের সাক্ষী হতে পারেননি শরিফুল ইসলাম। চোটের কারণে একাদশের বাইরে থাকা এই পেসার অবশ্য বিষয়টিকে দুর্ভাগ্য হিসেবে দেখছেন না। বরং ইনজুরির পর বিশ্রাম ও পুনর্বাসনের সময়টিকে শরীরের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।
বাংলাদেশের কাছে প্রথমবার ঘরের মাঠে টেস্ট হেরে বেশ বিপর্যস্ত অস্ট্রেলিয়া। ঘরে-বাইরে ব্যাপক সমালোচনায় তারা ব্যাকফুটে অবস্থানে। অবিশ্বাস্যভাবে প্রথম টেস্টের পরই স্কোয়াডে বদল এনে ওপেনার জ্যাক ওয়েদারল্ডকে বাদ দিয়েছে প্যাট কামিন্সের দল। এ ছাড়া মার্নাস লাবুশেন টিকে থাকলেও জায়গাটা নড়বড়ে হয়ে আছে। এ
ঐতিহাসিক বা বড় জয়ের পর খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টকে আর্থিক পুরস্কৃত করার একটা পুরোনো সংস্কৃতি আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। অস্ট্রেলিয়ার মাটিতে অবিস্মরণীয় টেস্ট জয়ের পর তাই প্রত্যাশিতভাবেই প্রশ্নটা উঠেছিল, এবার কি দেওয়া হচ্ছে ক্রিকেটারদের!