মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে হুক ছিঁড়ে ৬টি বগি রেখে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে চলে গেছে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস (৭২০)। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও দেশীয় বাজারে ভোজ্যতেলের প্রকৃত প্রভাব পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই ও পর্যালোচনার পরই তেলের দাম বাড়ানোর বিষয়ে সরকার চূড়ান্ত ও যৌক্তিক সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি বলেছেন, আবহাওয়া প্রতিকূল থাকার কারণে বঙ্গোপসাগরে ভাসমান দুটি এফএসআরইউ থেকে এলএনজি খালাস করতে বৃহস্পতিবার কিছুটা সমস্যা হয়েছিল।
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের সিলগালা করা দান বাক্স ও ডেক খুলে প্রায় ৮৯ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও ১৫ দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) মাজারের
সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানসহ বিষপান করেছেন এক বাবা। বিষক্রিয়ায় মুমূর্ষু বাবা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে এনে এক কিশোরী (১৬) নৃত্যশিল্পীকে চলন্ত নৌকায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।
রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে গিয়ে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।
সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৪৫ লাখ ৮৭ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিনব্যাপী ৪৮ বিজিবির আওতাধীন কালাইরাগ, ডিবিরহাওর, লাফার্জ, প্রতাপপুর, সোনারহাট, তামাবিল, মিনাটিলা, দমদমিয়া, সংগ্রাম ও বিছনাকান্দি বিওপির টহল দল এসব অভিযান পরিচালনা করে।
সিলেটের কোম্পানীগঞ্জে হত্যা, অস্ত্র, মাদক ও চুরি-ডাকাতিসহ ২০টি মামলার আসামি এবং মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. কাউছার মিয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব-৯। কাউছার মিয়া কোম্পানীগঞ্জ থানার ফেদারগাঁও এলাকার মৃত আব্দুস ছোবহানের ছেলে।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর বিশেষ অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় ৩৬ লাখ ৫৩ হাজার টাকার চোরাচালানি মালামাল ও অবৈধ নৌকা জব্দ করা হয়েছে।
উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ১১টি প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন নয়জন শিক্ষক। পদত্যাগকারীদের মধ্যে বিএনপিপন্থী শিক্ষক সংগঠন ‘সাদা দল’-এর পাঁচজন শিক্ষক রয়েছেন। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন তারা।
সিলেট বিভাগে চলতি বছরে হাম আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। ১ জানুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত বিভাগে মোট ১ হাজার ৩১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে দুজন রুবেলা রোগীও রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়, সিলেটের ৭ মার্চ প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। গত ২৮ আগস্ট পূর্ব জিন্দাবাজারের বারুতখানা পয়েন্ট থেকে জেল রোড পর্যন্ত ঝটিকা মিছিলের চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়।
সিলেট সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৮৬ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য ও বাংলাদেশ থেকে পাচারকালে পোশাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সিলেট