| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুম্বাইয়ে মোদির অনুষ্ঠানস্থলে অস্ত্রসহ আটক ২

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৮, ২০২৬ ইং | ১৯:১৬:৩৭:অপরাহ্ন  |  ১০১৪২ বার পঠিত
মুম্বাইয়ে মোদির অনুষ্ঠানস্থলে অস্ত্রসহ আটক ২

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বাই সফরকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানের আগে নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। অনুষ্ঠানের ভেন্যুতে ভুয়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচয়পত্র নিয়ে প্রবেশের চেষ্টার ঘটনা ঘটেছে। তাদের আটকের পর উদ্বেগ আরও বেড়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আটক এক ব্যক্তির কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে হেফাজতে নিয়েছে মুম্বাই পুলিশ।

পুলিশের বরাতে জানা গেছে, সোমবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে নিরাপত্তা মহড়ার সময় ঘটনাটি ঘটে। মুম্বাইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের নিতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার সংলগ্ন এলাকায় এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে তাকে এবং তার দেহরক্ষীকে আটক করা হয়।

মোদির অনুষ্ঠানস্থল থেকে ভুয়া অফিসার আটক, বন্দুক উদ্ধার শাংহাই সম্মেলনের ছবিতে মোদিকে বাদ দিয়ে নিজেকে কেন্দ্রে দেখালেন শেহবাজ!

পুলিশ জানিয়েছে, দেহরক্ষীর কাছ থেকে একটি বন্দুক উদ্ধার করা হয়েছে। অস্ত্রটি বৈধ লাইসেন্সপ্রাপ্ত বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। আটক ২৪ বছর বয়সী রোহান পারেখ নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। তবে পরিচয়পত্র যাচাই করে পুলিশ সেটিকে ভুয়া বলে শনাক্ত করে।

মুম্বাই পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, তিন ব্যক্তি সন্দেহজনক সরকারি পরিচয়পত্র ব্যবহার করে অস্ত্রসহ নিরাপত্তা পেরিয়ে জিও ওয়ার্ল্ড প্লাজা এলাকায় প্রবেশের চেষ্টা করেছিলেন। এ ঘটনায় একটি এফআইআরও করা হয়েছে।

তবে পুলিশ স্পষ্ট করেছে, ঘটনাটি প্রধানমন্ত্রীর মুম্বাই সফরের আগের দিন ঘটেছে এবং মোদির আজকের সফরের সঙ্গে এর সরাসরি কোনো যোগসূত্র পাওয়া যায়নি।

তবে তাদের উদ্দেশ্য জানতে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনার গুরুত্ব বিবেচনায় তদন্তের দায়িত্ব নিয়েছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। আটক ব্যক্তিদের সঙ্গে আরও কেউ জড়িত ছিল কি না এবং তাদের প্রকৃত উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পর প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

এদিকে মুম্বাই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গ্লোবাল ফিনটেক ফেস্ট (জিএফএফ) ২০২৬ উদ্বোধন করার কথা রয়েছে। এটি বিশ্বের অন্যতম বড় ও প্রভাবশালী বার্ষিক সম্মেলন হিসেবে পরিচিত।

সূত্র: এনডিটিভি


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪