| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামালপুরে ট্রেনেকাটা পড়ে একজন নিহত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৪, ২০২৫ ইং | ০৮:৩০:০৫:পূর্বাহ্ন  |  ১৬৩০৯৫৯ বার পঠিত
জামালপুরে ট্রেনেকাটা পড়ে একজন নিহত

জামালপুর প্রতিনিধি: জামালপুর-তারাকান্দি রেল রুটের জামালপুর শহরের ফিশারী মোড় এলাকায় ট্রেনেকাটা পড়ে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায় নি। তার আনুমানিক ৩৫ বছর। 

রোববার (২৪ আগস্ট) ভোররাতে তারাকান্দি হতে ঢাকা অভিমুখে ছেড়ে আসা আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তি নিহত হয়। 

জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) রবিউল ইসলাম জানান, ২৪ আগস্ট ভোর ৪টা ২০ মিনিটের দিকে জামালপুর রেলওয়ে  থানাধীন  ফিশারী মোড় এলাকায়  তারাকান্দি হতে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনে অজ্ঞাত এক পুরুষ ট্রেনে কাটা পড়ে  ঘটনাস্থলেই মারা যায়। 

স্থানীয় লোকজন জানা যায়,  লোকটি মানসিক ভারসাম্যহীন প্রকৃতির এবং ভবো ঘুরে মানুষ ছিল।  

ওসি আরও জানান, প্রযুক্তির সাহায্যে অজ্ঞাত নিহত ব্যক্তির পরিচয় সনাক্তে শনাক্তকরণের চেষ্টা চলছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীও চলছে। 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪