২০১০ সালের ডিসেম্বরে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) যখন আনুষ্ঠানিকভাবে আজাদ জম্মু ও কাশ্মীর (এজেকে) শাখার যাত্রা শুরু করে, তখন সমাবেশে উপস্থিত খুব কম মানুষই মঞ্চের চারপাশে টাঙানো ব্যানার ও হোর্ডিংয়ে থাকা তরুণ ব্যক্তিটির মুখ চিনতেন। তার ছবির নিচে স্পষ্ট করে লেখা ছিল নাম—ব্যারিস্টার সৈয়দ ইফতিখার আলি গিলানি।
চলতি সপ্তাহের ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির পর নেপাল পুনর্গঠনে ৪ থেকে ৫ বিলিয়ন ডলার প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে। এই অর্থ নেপালের মোট অর্থনীতির প্রায় এক-দশমাংশের সমান।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লি সফরে নিতে জোরালোভাবে আগ্রহ দেখাচ্ছে ভারত। বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের সম্পর্ক নতুন করে সাজানোর চেষ্টা করছে নয়াদিল্লি। তবে গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে শেখ হাসিনার ভারতে অবস্থান এই সম্পর্কের মাঝে বড় ধরনের জটিলতাও তৈরি করেছে।
ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন মৌরিতানিয়ার কূটনীতিক ইসমাইল উলদ শেখ আহমেদ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ওআইসির ৫৭ সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা তাকে নির্বাচিত করেন। আনাদোলুর প্রতিবেদন।
নেপালে সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যায় চলমান উদ্ধার কাজে বিদেশি বাহিনীর অংশগ্রহণের প্রস্তাব নাকচ করে দেওয়ার ১২ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করেছে দেশটির সরকার। কাঠমান্ডু জানিয়েছে নেপালের কিছু বিশেষ এলাকায় বিদেশি উদ্ধারকারী টিম ও বিশেষজ্ঞদের কাজ করার অনুমতি দেওয়া হবে।
ইউক্রেন যুদ্ধে প্রতি মাসে গড়ে ১০ হাজার করে সেনা হারাচ্ছে রাশিয়া। পশ্চিমা কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান।
হিমবাহ ধসে সৃষ্ট বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৬২৬ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। অন্যদিকে তিব্বতে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে বলে চীনের সংবাদমাধ্যমগুলোর বরাতে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এ ছাড়া তিব্বতে ৫৫৪ জন নিখোঁজ রয়েছেন বলেও সংবাদমাধ্যমটির লাইভ সম্প্রচারে বলা হয়েছে। অন্যদিকে নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, দেশটিতে অন্তত এক হাজার ৯২৪ নিখোঁজ রয়েছেন।
নেপালের তিব্বত সীমান্তসংলগ্ন রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণহানি ৫৭৯ ছাড়িয়েছে। নিখোঁজ প্রায় দুই হাজার। হিমবাহ ধস ও নদীর প্রবাহ আটকে সৃষ্ট এই পাহাড়ি ঢল ভোতেকোশি, ত্রিশূলী ও নারায়ণী নদী হয়ে নেমে যাচ্ছে ভারতের গঙ্গা অববাহিকায়। সেখান থেকে গঙ্গার প্রবাহের সঙ্গে এর প্রভাব বাংলাদেশেও আসতে পারে।
ভয়াবহ বন্যা ও ভূমিধসে যখন মুহূর্তের মধ্যে ঘরবাড়ি, সড়ক ও স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তখন সেই ধ্বংসস্তূপের নিচ থেকে প্রায় চার ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে ৯৭ বছর বয়সি এক নারীকে। নেপালের এই বিস্ময়কর উদ্ধার অভিযান দুর্যোগের ভয়াবহতার মধ্যেও নতুন করে আশার আলো দেখিয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে ইরানের অবস্থান জানতে চেয়েছে মধ্যস্থতাকারী দেশগুলো। এর পরিপ্রেক্ষিতে শিগগিরই ইরানের শর্তের তালিকা জমা দেওয়া হবে বলে জানিয়েছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মহসেন রেজাই। হরমুজ প্রণালি নিয়ে ইরান ও
ট্রাকের পেছনে একটি এসইউভি গাড়ি ধাক্কা দিলে এতে মা-সহ ছবি ভার্শনে নামক এক কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। একইসাথে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। গত ২৫ আগস্ট সকাল ৬টার দিকে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের উজ্জান-গারোথ চার লেনের সড়কে রামখেড়ি গ্রামের কাছে ঘটে
নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ বন্যার পর হৃদয়বিদারক পরিস্থিতি তৈরি হয়েছে। সেখান থেকে প্রতি মুহূর্তে উদ্ধার করা হচ্ছে মৃতদেহ। নেপালের পুলিশ সর্বশেষ তথ্যে জানিয়েছে, বন্যাকবলিত বিভিন্ন স্থান থেকে ৫৪৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত হয়েছেন ১ হাজার ৪৭৩ জন। এরআগে নেপালের জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা ৫৩৮ জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছিল। বর্তমানে বন্যাকবলিত অঞ্চলে উদ্ধার অভিযান চালাচ্ছেন ৪ হাজার ৪৭৩ পুলিশ সদস্য। এছাড়া সেনাবাহিনীর সদস্যরাও সেখানে আছেন।
শ্রাবণ মাসে বাড়িতে খাসির মাংস (মাটন) খেতে চাওয়ায় ক্ষিপ্ত হয়ে ৩০ বছর বয়সী ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে এবং হত্যাকাণ্ডের আলামত নষ্টের চেষ্টার দায়ে নিহতের বাবা ও মা দুজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ।
যুদ্ধক্ষেত্রে আরও সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে যাচ্ছে ভারত। শত্রুপক্ষের ট্যাংক ধ্বংস করতে অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা করছে তারা। আর এই ক্ষেপণাস্ত্র কিনতে দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকে। ‘জ্যাভলিন’ ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিজেদের বহরে যুক্ত করার মাধ্যমে দুদেশের কৌশলগত ও প্রতিরক্ষা সম্পর্কও আরও গভীর করবে বলে মত বিশ্লেষকদের।