| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৪, ২০২৫ ইং | ০৮:৩৮:৫৬:পূর্বাহ্ন  |  ১৬০৭১৮২ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
ছবির ক্যাপশন: ফাইল ফটো

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও রোড স্টেশনের অদূরে কাজীপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মো. আজাদ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে পঞ্চগড় থেকে ছেড়ে আসা বাংলা-বান্দা এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আজাদ রেললাইনের ওপর দাঁড়িয়ে ছিল। হঠাৎ পিছন দিক থেকে ট্রেন এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আজাদ সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের বাগেরহাট মিলনপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে। পারিবারিক কলহের কারণে তার মা কিছুদিন ধরে বাবার বাড়ি মোহাম্মদপুর ইউনিয়নে বসবাস করছেন। রবিবার দুপুরে কাউকে কিছু না জানিয়ে আজাদ বাড়ি থেকে বের হয়ে কাজীপাড়া এলাকায় ঘুরতে যায়।

ঠাকুরগাঁও সদর থানার ওসি সরোয়ারে আলম খান বলেন, “ট্রেনে কাটা পড়ে একজন কিশোরের মৃত্যু হয়েছে বলে শুনেছি। ঘটনাটি রেলওয়ে পুলিশের অধীনে, তারা বিষয়টি দেখছে।”


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪