| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্নামেন্ট, নুনগোলা ভেন্যুর খেলার উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৪, ২০২৫ ইং | ১৩:৫২:২১:অপরাহ্ন  |  ১৫৮৭২৯৯ বার পঠিত
আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্নামেন্ট, নুনগোলা ভেন্যুর খেলার উদ্বোধন
ছবির ক্যাপশন: নুনগোলা ভেন্যুতে ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন করেন বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল

বগুড়া প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে শুরু হয়েছে “আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্নামেন্ট-২০২৫”-এর নুনগোলা ভেন্যুর খেলা। রোববার (২৪ আগস্ট) বিকেলে নুনগোলা উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির ও বগুড়া-৬ (সদর) আসনে জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।

উদ্বোধনী খেলায় নুনগোলা ইউনিয়ন ১-০ গোলে নিশিন্দারা ইউনিয়নকে পরাজিত করে। হাজারো দর্শক উত্তেজনাপূর্ণ খেলাটি উপভোগ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস ছালাম তুহিন। বিশেষ অতিথি ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ. স. ম. আব্দুল মালেক, প্রচার ও মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন, যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি আব্দুল হাদী সফিক, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মোস্তফা মোঘল, ভেন্যু পরিচালক এনামুল হক রানা, সহকারী ভেন্যু পরিচালক আবু হুরায়রা, যুবনেতা দেলোয়ার হোসেনসহ শহীদ আবু রূহানী জোনের বিভিন্ন ইউনিয়নের আমির-সেক্রেটারিরা।

আগামী (২৬ আগস্ট ) নুনগোলা মাঠে এই ভেন্যুর পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে। মাঠ অনুপযুক্ত থাকায় সোমবার উল্কা ভেন্যুর উদ্বোধনী খেলা আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত হবে। সেদিন বিকেল ৪টায় এই ভেন্যুর খেলার উদ্বোধন করবেন অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।

টুর্নামেন্ট আয়োজকরা জানান, বগুড়া শহর জামায়াতের আওতাধীন ২১টি ওয়ার্ড, সদর উপজেলার ১১টি ইউনিয়ন ও ৮টি পেশাজীবী শাখাসহ মোট ৪০টি দল নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। দলগুলো ৫টি জোনে বিভক্ত হয়ে খেলবে। চ্যাম্পিয়ন দলকে গরু এবং রানার্সআপ দলকে খাসি পুরস্কার দেওয়া হবে।


রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪