| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তুরাগ নদে সেতু নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ-মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৫, ২০২৫ ইং | ০৭:৪৯:২৩:পূর্বাহ্ন  |  ১৬০৭৫৬৪ বার পঠিত
তুরাগ নদে সেতু নির্মাণের দাবিতে  মহাসড়ক অবরোধ-মানববন্ধন
ছবির ক্যাপশন: তুরাগ নদে সেতু নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ-মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গী-আবদুল্লাহপুর সড়কে তুরাগ নদের উপর নতুন বেইলি ব্রিজ নির্মাণ ও খানাখন্দে ভরা সড়ক সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী ও ব্যবসায়ীরা।

সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে তারা মানববন্ধন শুরু করেন। পরে টঙ্গীর উড়াল সড়কের নিচে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

উত্তরা, টঙ্গী ও গাজীপুরবাসীর ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। সড়ক অবরোধে তাদের সঙ্গে আশপাশের ব্যবসায়ীরাও অংশগ্রহণ করেন।

এ সময় অবরোধকারীরা বলেন, আমরা টঙ্গী-আবদুল্লাহপুর সেতু চাই। আমাদের দাবি মানতে হবে। অতি দ্রুত সময়ের মধ্যে তুরাগ নদের উপর ব্রিজ নির্মাণ করতে হবে। আমাদের দফা এক, দাবি এক। ব্রিজ অবশ্যই তৈরি করতে হবে। এ সময় তারা আব্দুল্লাহপুর সড়ক সংস্কারের দাবিও করেন।

মানবন্ধনে এই দাবির পক্ষে বক্তব্য রাখেন বিএনপি নেতা হাসান উদ্দিন সরকার, সালাউদ্দিন সরকার ও বশির উদ্দিন।

পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে সকাল ১১টার দিকে প্রায় এক ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীতে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, মহাসড়ক এক ঘণ্টা বন্ধ থাকলেও এখন যান চলাচল স্বাভাবিক আছে।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪