| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীর আটক

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৫, ২০২৫ ইং | ১০:১১:৩২:পূর্বাহ্ন  |  ১৫৮৯২৯৬ বার পঠিত
ফরিদপুরে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীর আটক

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় দুই কেজি গাঁজাসহ চানমিয়া শেখ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী চানমিয়া, বাউশখালী গ্রামের পিতা মৃত মালেক শেখের ছেলে। 

রবিবার (২৪ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার বল্লভদি ইউনিয়নের বাউশখালী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। 

সালথা থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে বাউশখালী এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ চানমিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

এছাড়াও একই রাতে বাউশখালী এলাকা থেকে মাদক সেবনের সময় ৬ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪