| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের নতুন উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুস ছাবুর খন্দকার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৫, ২০২৫ ইং | ১০:১৭:০৫:পূর্বাহ্ন  |  ১৫৮৫৫৮১ বার পঠিত
সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের নতুন উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুস ছাবুর খন্দকার
ছবির ক্যাপশন: প্রফেসর মো. আব্দুস ছাবুর খন্দকার

বগুড়া প্রতিনিধি: উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান বগুড়ার সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর মো. আব্দুস ছাবুর খন্দকার। 

গত ১৭ আগস্ট শিক্ষা মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা হিসেবে প্রফেসর মো. আব্দুস ছাবুর খন্দকারকে নওগাঁ সরকারি কলেজ এর দর্শন বিভাগের বিভাগীয় প্রধান থেকে সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের উপাধ্যক্ষ পদে পদায়ন করা হয়। 

গত ১৮ আগস্ট তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। ছাবুর খন্দকার বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের লক্ষীকোলা গ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। 

তিনি ১৬’শ বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তা হিসেবে ১৯৯৬ সালে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার জসমদ্দিন কাজী আব্দুল গনি সরকারি কলেজে প্রভাষক পদে যোগদান করেন। এরপর তিনি দেশের বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যাপনা করেছেন। এর অংশ হিসেবে তিনি ২০০০ সালে বগুড়ার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজেও (বর্তমান নামকরণের আগে) প্রভাষক হিসেবে যোগদান করে প্রায় ৬ বছর অধ্যাপনা করেন। 

দর্শনের অধ্যাপক হিসেবে তিনি কাব্য প্রতিভা ও নান্দনিক অনুভূতিকে লালন করে শিক্ষকতা জীবনের বিভিন্ন পর্যায়ে অবদান রেখে আসছেন এবং এই ধারা অব্যাহত রাখার ব্যাপারে সচেষ্ট থাকবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন। 

তিনি বর্তমান কর্মস্থল সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের প্রশাসনিক ও একাডেমিক বিষয়ে সার্বিক উন্নয়নে যথাসাধ্য অবদান রাখার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন।

রিপোটার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪