| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিনিয়োগের অর্থ যেন দুর্নীতিমুক্ত থাকে : উপদেষ্টা শারমীন মুরশিদ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৫, ২০২৫ ইং | ১৩:৩৯:১২:অপরাহ্ন  |  ১৫৮৯৬৯২ বার পঠিত
বিনিয়োগের অর্থ যেন দুর্নীতিমুক্ত থাকে : উপদেষ্টা শারমীন মুরশিদ

বগুড়া প্রতিনিধি : অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, বিনিয়োগকৃত অর্থ অপচয় হয়। যার প্রভাবে প্রান্তিক পর্যায়ে অনেকে সুফল থেকে বঞ্চিত হন। এই কর্মকান্ড যেন দুর্নীতিমুক্ত থাকে। নারীর অধিকার ও জেন্ডার সমতা নিশ্চিত করা একটি টেকসই সমাজের জন্য অপরিহার্য। এই প্রকল্প সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

সোমবার (২৫ আগষ্ট)  দুপুরে বগুড়ায় নারী অধিকার, জেন্ডার সমতা ও জলবায়ু ন্যায্যতা নিশ্চিতকরণে নতুন প্রকল্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বগুড়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) হোসনা আফরোজা। উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয় তুলে ধরেন। 

বগুড়া প্রেসক্লাব সভাপতি রেজাউল হাসান রানু বলেন, বগুড়ার শিশুরা নানা অসুখে আক্রান্ত হয়, কিন্তু পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া আধুনিক পার্কের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন শিশু সংগঠক আব্দুল খালেক। মন্ত্রণালয়ের উপদেষ্টা কথাগুলো শোনেন এবং উদ্যোগ নেয়ার আশ্বাস দেন। 

বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, নারীর ক্ষমতায়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। এই প্রকল্প বগুড়াসহ সমগ্র বাংলাদেশে নারীর জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে। ​অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লাইট হাউজের নির্বাহী প্রধান মো. হারুন অর রশীদ, বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা। প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক মো. মুশফিকুর রহমান। বাংলাদেশ সিভিক এ্যাঙ্গেজমেন্ট ফান্ডের ফান্ড ম্যানেজমেন্ট এক্সপার্ট আজিজা আসফিন পিউ নাগরিকতা প্রোগ্রাম সম্পর্কে ধারণা দেন। এতে আমন্ত্রিত অতিথি, বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিসহ সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন। 


রিপোর্টার্স২৪/এসএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪