| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাবুল খানের মুক্তিতে ভাঙ্গায় আলোচনা সভা দোয়া মাহফিল

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৫, ২০২৫ ইং | ১৭:৩০:০০:অপরাহ্ন  |  ১৫৮৮৩৪৪ বার পঠিত
বাবুল খানের মুক্তিতে ভাঙ্গায়  আলোচনা সভা দোয়া মাহফিল
ছবির ক্যাপশন: বাবুল খানের মুক্তিতে ভাঙ্গায় আলোচনা সভা দোয়া মাহফিল

ভাঙ্গা প্রতিনিধি : আওয়ামী লীগ সরকার আমলে একটি মিথ্যা ও  ষড়যন্ত্র মূলক মামলায় সাজা হয়েছিল বাংলাদেশ জাতীয় তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল খানের।  আদালতে হাজির হয়ে জামি প্রার্থনা করলেও আদালত তাকে জামিন না দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। ৬ দিন কারাভোগের পর উচ্চ আদালত তাকে রোববার সসম্মানে জামিন দেওয়ায় উচ্ছ্বাসিত ও আনন্দিত হয়ে ওঠে শহিদুল ইসলাম বাবুল খানের নেতৃত্ব ধারার প্রতি আস্থাশীল বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। 

বাবুল খান জামিন পাওয়ায় ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি বটতলা মোড় বাজারে সোমবার বিকেলে এ উপলক্ষে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ইউনিয়ন বিএনপি।

নুরুল্লাগঞ্জ ২ নং ওয়ার্ডের সভাপতি মোঃ জাহিদুর রহমানের সার্বিক সহযোগীতায় ও সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আয়ুব মোল্লা, ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি খন্দকার আজাদ, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক পুলক শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সাত্তার ফকির, সামাদ মাতুব্বর, বনি মজুমদার প্রমুখ।

উল্লেখ্য শহিদুল ইসলাম বাবুল খান ফরিদপুর-৪ আসনের বিএনপির প্রাথী হিসেবে হিসেবে ভাঙ্গা সদরপুর ও চর ভদ্রাসন এলাকায় ব্যাপক গণসংযোগ ও জনসংযোগ করে ইতিমধ্যে বেশ জনপ্রিয় নেতা হিসেবে দৃশ্যমান হয়ে কাজ করছেন ভোটের মাঠে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪