| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাবুল খানের মুক্তিতে আলোচনা সভা দোয়া মাহফিল

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৫, ২০২৫ ইং | ২২:৫২:৫৫:অপরাহ্ন  |  ২২৭১৯৯৯ বার পঠিত
বাবুল খানের মুক্তিতে আলোচনা সভা দোয়া মাহফিল
ছবির ক্যাপশন: বাবুল খানের মুক্তিতে আলোচনা সভা দোয়া মাহফিল

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল খান আওয়ামী লীগ সরকারের সময়ের একটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় জামিন পাওয়ায় ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি বটতলা মোড় বাজারে সোমবার বিকেলে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নুরুল্লাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি  মো: জাহিদুর রহমানের সার্বিক সহযোগীতায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আয়ুব মোল্লা, ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি খন্দকার আজাদ, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক পুলক শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সাত্তার ফকির, সামাদ মাতুব্বর, বনি মজুমদার প্রমুখ।

উল্লেখ্য শহিদুল ইসলাম বাবুল খান ফরিদপুর-৪ আসনের বিএনপির প্রাথী হিসেবে হিসেবে ভাঙ্গা সদরপুর ও চর ভদ্রাসন এলাকায় ব্যাপক গণসংযোগ ও জনসংযোগ করে ইতিমধ্যে বেশ জনপ্রিয় নেতা হিসেবে দৃশ্যমান হয়ে কাজ করছেন ভোটের মাঠে।


এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪