| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৬, ২০২৫ ইং | ১০:৪৭:১৬:পূর্বাহ্ন  |  ১৬১৭৯১৮ বার পঠিত
চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা কনফারেন্স রুমে মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ও সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদ হোসাইন, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রোজিউল্লাহ খান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মামুনুর রহমান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আজিজুর রহমান খান।

শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ে চুরি রোধে প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় সচেতন মহলের সহযোগিতা কামনা করেন এবং প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে দফতরি নিয়োগের প্রস্তাব দেন। সভায় বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, মো. বদরুজ্জামান মৃধা, আলমগীর কবির ব্যাপারী, সাংবাদিক আবুল কালাম ও লিয়াকত আলী লাভলুসহ অনেকে।

সভায় উপজেলায় চুরি, ডাকাতি, মাদক, ইভটিজিং ও বখাটেপনা রোধে কার্যকর পদক্ষেপের বিষয়ে আলোচনা হয়। চলমান বর্ষায় বন্যা ও জলাবদ্ধতার কারণে ভরাট বালির সংকট ও পরিবহন ব্যয় বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। আগে যেখানে প্রতি গাড়ি বালির দাম ছিল ১ হাজার ৬০০ থেকে ২ হাজার টাকা, বর্তমানে তা বেড়ে ৪ থেকে সাড়ে ৪ হাজার টাকায় দাঁড়িয়েছে। দুর্যোগকালীন সময়ে এই সমস্যার সমাধানে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়।

এছাড়া উপজেলায় বাজারে যত্রতত্র দোকান বসানো ও বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানে পদক্ষেপ নিতে আলোচনা হয়। বাজার মনিটরিং জোরদার, মাইকিং এবং ব্যবসায়ীদের নোটিশ প্রদানের সিদ্ধান্ত হয়।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪