| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে: শামা ওবায়েদ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৬, ২০২৫ ইং | ০৬:০৮:০৮:পূর্বাহ্ন  |  ৩০৭৭৪৩৫ বার পঠিত
আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে: শামা ওবায়েদ
ছবির ক্যাপশন: নবকাম পল্লী কলেজের গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভায় শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ‘বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। গত বছর জুলাই-আগস্টে শেখ হাসিনার নির্দেশে হাজার হাজার ছাত্র-জনতাকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এমন দিন যেন আগামীতে আমাদের দেখতে না হয়।’

মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টায় ফরিদপুরের সালথা উপজেলার নবকাম পল্লী কলেজের গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভার শুরুতে শামা ওবায়েদকে ফুল দিয়ে বরণ করে নেন কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান। 

এ সময় তিনি আরও বলেন, আমাদেরকে এই শিক্ষা ব্যবস্থার পুনঃগঠন করে দেশনায়ক জনাব তারেক রহমান কর্তৃক প্রদত্ত ৩১ দফা বাস্তবায়ন করে শিক্ষাকে যুগোপযোগী ও আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আগামীর শিক্ষানীতি প্রণয়ন করতে হবে। 

নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ জনাব মো. ওবায়দুর রহমান এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহীন মাতুব্বর প্রমুখ। এছাড়াও নবকাম পল্লী কলেজের গভর্নিং বডির সদস্যবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।                                

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪