| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাউফলে মাদক সেবনে বাঁধাঃ একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৬, ২০২৫ ইং | ১৫:০৯:১৯:অপরাহ্ন  |  ১৫৮৫৩৬৩ বার পঠিত
বাউফলে মাদক সেবনে বাঁধাঃ একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম

বাউফল প্রতিনিধি : বাউফলে মাদক সেবনে বাঁধা দেওয়ায় একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম করার হয়েছে। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল  সাড়ে ৩ টার দিকে উপজেলার দাশপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সিকদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন  আরিফ (২৫), তার বাবা আউয়ুব আলী সিকদার (৭০), চাচা সেলিম সিকদার (৪৬) এবং দাদি চাঁন বানু (৯৫)। 

জানাগেছে, ওই এলাকায় আবুল হোসেন, জুয়েল, আরিফ ও কাওসারসহ কয়েকজন যুবক প্রকাশ্যে মাদক সেবন করছিল। এ সময় ভুক্তভোগী আরিফ তাদের বাঁধা দিলে মাদকসেবীরা অতর্কিত হামলা চালায়। আরিফকে রক্ষায় তার বাবা, চাচা ও দাদি এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা। পরে স্থানীয়রা চারজনকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

এদের মধ্যে আইয়ুব আলী, চাঁন বানু ও সেলিমকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর  আরিফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে  রেফার করা হয়েছে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন ,"বিষয়টি আমারা জানা নেই। আমি খোঁজ খবর নিচ্ছি । অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।"


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪