| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অক্টোবরে এশিয়া সফরে আসছে ব্রাজিল, খেলবে দুই পরাশক্তির বিপক্ষে

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৭, ২০২৫ ইং | ০৪:৩১:১৮:পূর্বাহ্ন  |  ১৫৮৪৭৮৩ বার পঠিত
অক্টোবরে এশিয়া সফরে আসছে ব্রাজিল, খেলবে দুই পরাশক্তির বিপক্ষে
ছবির ক্যাপশন: অক্টোবরে এশিয়া সফরে আসছে ব্রাজিল, খেলবে দুই পরাশক্তির বিপক্ষে

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের প্রস্তুতি নিতে অক্টোবরে এশিয়া সফরে আসছে ব্রাজিল। এ সময়, দক্ষিণ কোরিয়া ও জাপানের মাটিতে দু’টি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য।

মঙ্গলবার (২৬ আগস্ট) এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ১০ অক্টোবর দক্ষিণ কোরিয়া ও ১৪ অক্টোবর জাপানের বিপক্ষে লড়বে সেলেসাওরা। মূলত ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে বাছাইপর্বের ম্যাচ ছাড়াও বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে সিবিএফ।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আশা প্রকাশ করেছেন, এই ম্যাচগুলো তাকে খেলোয়াড়দের সম্পর্কে আরও ভালোভাবে বোঝার সুযোগ করে দেবে। ৬৬ বছর বয়সী ইতালিয়ান এই কোচ গত মে মাসে রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নেন।

উল্লেখ্য, দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ইতোমধ্যেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির দল।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪