| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুরে ঝুট গুদাম ও দোকানে আগুন, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৭, ২০২৫ ইং | ০৯:২৭:২৪:পূর্বাহ্ন  |  ১৫৮৩৬৫৮ বার পঠিত
গাজীপুরে ঝুট গুদাম ও দোকানে আগুন,  ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
ছবির ক্যাপশন: গাজীপুরে ঝুট গুদাম ও দোকানে আগুন

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কোনাবাড়ীর আমবাগ (বউবাজার ট্রাকস্ট্যান্ড) এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ঝুট গুদাম, আটটি মুদি দোকান ও একটি বাসা পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

ঝুট গুদামের মালিক এমদাদুল হক বলেন, আমি হঠাৎ আগুন জ্বলতে দেখি। ধারণা করছি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

কোনাবাড়ী মডেল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ভোর ৪টার দিকে ঝুট গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুটি এবং চান্দনা চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। 

তারা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ঝুট কাপড়, কার্টন ও ওয়েস্টেজ, মুদি দোকানের মালামাল এবং বাসার আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরো জানান, চাচা-ভাতিজা এন্টারপ্রাইজ (ঝুট গোডাউন) থেকে বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। সকাল সোয়া ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪