মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালিরবাজারে নতুন ভবনে নতুন রুপে বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বিকেলে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কালিরবাজার সরদার মার্কেটের দ্বিতীয় তলায় ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ মঈনুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে সাধারণ গ্রাহকদের অংশগ্রহণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় কৃষি ব্যাংকের আধুনিক ব্যাংকিং কার্যক্রম, গ্রাহকসেবা ও নতুন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ মঈনুল ইসলাম বলেন,বাংলাদেশ কৃষি ব্যাংক মূলত কৃষি, কৃষক ও গ্রামীণ অর্থনীতিকে এগিয়ে নিতে কাজ করে আসছে। নতুন এই ভবন উদ্বোধনের মাধ্যমে কালিরবাজার অঞ্চলের গ্রাহকরা আধুনিক ও দ্রুত সেবা পাবেন। আমাদের লক্ষ্য হচ্ছে-প্রান্তিক কৃষক থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী, সব শ্রেণির মানুষকে সহজ শর্তে ঋণ ও সেবা দেওয়া। একইসঙ্গে ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম আরও সম্প্রসারিত করে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।
এ সময় কৃষি ব্যাংকের কালিরবাজার শাখার ব্যবস্থাপক মো. রাকিবুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ মঈনুল ইসলাম, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক কাজী মোহাম্মদ নজরে মঈন, বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোলাইমান খান,সমাজসেবক মঞ্জু খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
নতুন ভবনের উদ্বোধনের মাধ্যমে গ্রাহকদের আরও উন্নত ও সহজসুবিধা সম্পন্ন ব্যাংকিং সেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
রিপোর্টার্স২৪/প্রীতিলতা