| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজিজুল হক কলেজে ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৭, ২০২৫ ইং | ০৭:৫৩:০০:পূর্বাহ্ন  |  ২৬৯০৪৬৬ বার পঠিত
আজিজুল হক কলেজে ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
ছবির ক্যাপশন: ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

বগুড়া প্রতিনিধি: সরকারি আজিজুল হক কলেজ শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) দুপুর ১২টায় কলেজের রাষ্ট্রবিজ্ঞান অডিটরিয়ামে ২০২২-২৩ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবিরের কলেজ শাখা সভাপতি আব্দুল্লাহ আল মামুন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি তামিম হাসান সাকিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও আন্তর্জাতিক ছাত্র ও যুব সংগঠন ইফসুর সেক্রেটারি জেনারেল সাবেক ছাত্রনেতা প্রফেসর ড. মোস্তফা ফয়সাল পারভেজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলম মীর, উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল ওয়াহেদ সরকার এবং শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রফেসর টিপু সুলতান। এছাড়া কলেজ ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক আবির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আজিজুল হক কলেজের ২৩ বিভাগের ৮১ জন মেধাবী কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়

রিপোর্টার্স২৪/প্রীতিলতা 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪