ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসনে ২০১৩ সাল থেকে ২০১৯ সাল পূর্ব পর্যন্ত সাত বছরের রেজিস্ট্রি কার্য সম্পাদন হওয়া ২৫৬ টি দলিল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বুধবার (২৭ আগষ্ট) চরভদ্রাসন সাব রেজিস্ট্রি অফিসের সামনে এই দলিল ধংস করা হয়।
জানা যায় ২০১৩ সাল থেকে ২০১৯ সালের পূর্ব পর্যন্ত সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি কার্য সম্পাদন হওয়া দলিল গ্রাহকরা না নেওয়ায় তা রেজিষ্ট্রি অফিসিই সংরক্ষিত ছিলো। কিন্তু সেখানে পর্যাপ্ত জায়গা না থাকায় তা ধংস করা হয়।
এর আগে উপজেলা সাব-রেজিস্ট্রার দীপা রানী নন্দী একাধীকবার জনসাধারণকে নিজ দলিল বুঝে নেওয়ার জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ,মেম্বার ও বিশিষ্টজনদের মাধ্যমে অবহিত করেন এবং মাইকিং করে জানান। এরপরও যারা দলিল নেয়নি এরকম ২৫৬ টি দলিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুড়িয়ে ধ্বংস করা হয় ।
এসময় আরো উপস্থিত ছিলেন গৌতম চন্দ্র সাহা সহকারী সাব রেজিস্টার, অনিতা রানী বিশ্বাস মহরার, আব্দুল মান্নান মহরার সহ চরভদ্রাসন সাব-রেজিস্ট্রি অফিসের কর্মচারীবৃন্দ ও চরভদ্রাসন দলিল লেখক ভেন্ডার ও তার সহকারীরা।
রিপোর্টার্স২৪/এসএন