| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়া রেড ক্রিসেন্টের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৭, ২০২৫ ইং | ১৪:৫০:১২:অপরাহ্ন  |  ১৫৯১১১৩ বার পঠিত
বগুড়া রেড ক্রিসেন্টের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: রেড ক্রিসেন্টের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি: বুধবার (২৭ আগস্ট) দুপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এবং বগুড়া ইউনিটের সহযোগিতায় পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন (আরএফএল) বিভাগের কার্যক্রম আরও গতিশীল করা, প্রচার-প্রসার বাড়ানো এবং দুর্যোগ ও মাইগ্রেশন প্রবণ এলাকায় অংশীজনদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অর্ধ-দিবসব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। একই দিন ইউনিট কার্যনির্বাহী কমিটির বিশেষ সভাও হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের করতোয়া হলে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের চেয়ারম্যান ও জেলা প্রশাসক হোসনা আফরোজা। উপস্থিত ছিলেন বগুড়া ইউনিটের ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন চাঁন, সেক্রেটারি শাহাদাত হোসেন, কার্যনির্বাহী সদস্য মো. রেজাউল করিম বাদশা, সহিদউন নবী সালাম, আবিদুর রহমান সোহেল, মাফতুন আহমেদ খান রুবেল, মাহবুবুর রহমান ছোটন, আব্দুস সালেক তোতা ও মো. হাবিবুর রহমান রশিদ সন্ধান।

এছাড়া জেলা প্রশাসকের ডিআরআরও কার্যালয়, এসপি অফিসের এসবি শাখা, জেলা কারা কর্তৃপক্ষ, জেলা তথ্য অফিস, জনশক্তি ও কর্মসংস্থান অফিসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যুব রেড ক্রিসেন্ট দলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা অংশ নেন।

কর্মশালাটি সঞ্চালনা করেন শিকদার রাহাত ইসলাম, ইউনিট লেভেল অফিসার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিট। কর্মশালার বিষয়বস্তু উপস্থাপন করেন আরএফএল বিভাগের উপ-সহকারী পরিচালক শাকিলা আক্তার। যুব রেড ক্রিসেন্ট বগুড়া ইউনিটের পক্ষে যুব ও স্বেচ্ছাসেবক প্রধান মো. রায়হান খন্দকার, যুব কার্যনির্বাহী সদস্য এবং যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/প্রীতিলতা 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪