| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিল্কভিটায় দুধের দাম বৃৃদ্ধির দাবীতে সমবায়ীদের বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৮, ২০২৫ ইং | ০৮:২৭:৫৮:পূর্বাহ্ন  |  ১৫৮১৯৮৮ বার পঠিত
মিল্কভিটায় দুধের দাম বৃৃদ্ধির দাবীতে সমবায়ীদের বিক্ষোভ
ছবির ক্যাপশন: মিল্কভিটায় দুধের দাম বৃৃদ্ধির দাবীতে সমবায়ীদের বিক্ষোভ

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

দেশের সর্ববৃহৎ সমবায় ভিত্তিক প্রতিষ্ঠান বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিঃ (মিল্কভিটা) খামারীদের কাছ থেকে নেয়া দুধের দাম প্রতি লিটারে ১০ টাকা বৃদ্ধি না করলে মিল্কভিটায় পুরোপুরি দুধ সর্বরাহ বন্ধের হুঁশিয়ারী  দিয়েছে সমবায়ীরা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট ) বেলা ১১টার দিকে বাঘাবাড়ি মিল্কভিটার প্রধান ফটকের সামনে মানববন্ধন থেকে এ ঘোষণা দেন প্রাথমিক সমবায় সমিতির নেতৃবৃন্দ। এরপর  তারা বিক্ষোভ প্রদর্শণ করে ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিঃ মিল্কভিটার সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, রেশমবাড়ি প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিঃ এর চেয়ারম্যান মোঃ এনামুল হক নয়ন, পোতাজিয়া প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিঃ এর চেয়ারম্যান আব্দুর রউফ।

বক্তারা বলেন, বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট বিদায় হলেও ফ্যাসিস্টরা রয়ে গেছে মিল্কভিটায়। একারণেই নানা অযুহাতে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি করলেও প্রাথমিক সমবায়ীদের দুধের দাম দিচ্ছে লিটারে ৪৫-৫০ টাকা মাত্র। অথচ এই দুধই তারা বিক্রি করছে ১’শ টাকায়।

একদিকে, ক্রমাগত গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় দুধ উৎপন্নের খরচ বাড়ছে প্রতিনিয়ত। অপরদিকে, প্রান্তিক খামারিদের দুধের দাম থেকে প্রতি লিটারে ৬০ পয়সা করে গবাদীপশুর জাত উন্নতকরন এবং চিকিৎসা বাবদ মিল্কভিটা কেটে রাখলেও সেসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তারা। সেইসাথে মিল্কভিটার শেয়ার বাবদ প্রতি লিটারে ৪০ পয়সা করে রাখলেও সেসবের কোট সার্টিফিকেট দিচ্ছে না কর্তৃপক্ষ। ফলে মিল্কভিটায় দুধ সরবরাহে আগ্রহ কমছে প্রন্তিক খামারিদের। বাঘাবাড়ী মিল্কশেড এরিয়ায় প্রতিদিন দুই থেকে আড়াই লাখ লিটার দুধ উৎপন্ন হলেও মিল্কভিটায় সমবায়ীরা মাত্র ২০ হাজার লিটার সরবরাহ করছে। এর ফলে মিল্কভিটায় ক্রমশঃ অচলাবস্থার সৃষ্টি হচ্ছে।

মানববন্ধনে বক্তারা ১০ দিনের আল্টিমেটাম দিয়ে বলেন, প্রতি লিটার দুধে ১০ টাকা বৃদ্ধি না করা হলে মিল্কভিটায় পুরোপুরি দুধ সরবরাহ বন্ধ করে দেয়া হবে। মানবন্ধন শেষে বাঘাবাড়ি বড়াল সেতুর উত্তর পাশে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে বিক্ষোভ মিছিল করে প্রাথমিক সমবায় সমিতির সদস্যরা।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪