| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় ৭ লাখ টাকার জালনোটসহ এক ব্যক্তি আটক

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৮, ২০২৫ ইং | ০৮:৫৭:৫৬:পূর্বাহ্ন  |  ১৬০০৫৬৭ বার পঠিত
বগুড়ায় ৭ লাখ টাকার জালনোটসহ এক ব্যক্তি আটক
ছবির ক্যাপশন: বগুড়ায় ৭ লাখ টাকার জালনোটসহ এক ব্যক্তি আটক

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় সাত লাখ টাকার জালনোটসহ রিয়াজুল ইসলাম (পিতা মৃত ইসমাইল হোসেন) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) রাত আড়াইটার দিকে শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সুখদেব পশ্চিমপাড়ার বাসিন্দা।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মীর অ্যান্ড রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে একটি স্কুল ব্যাগে রাখা ৫০০ টাকার ১ হাজার ৪০০টি জালনোট (মোট ৭ লাখ টাকা) উদ্ধার করা হয়। এ ঘটনায় রিয়াজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি জালনোট চক্রের অন্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

রিপোর্টার্স২৪/প্রীতিলতা 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪