| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৮, ২০২৫ ইং | ০৯:৪৩:৩১:পূর্বাহ্ন  |  ১৫৮০৩৬১ বার পঠিত
ফরিদপুরে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর মানববন্ধন
ছবির ক্যাপশন: ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে ফরিদপুর জেলার জন্য বরাদ্দকৃত অর্থ এখনো তারা পাননি। এতে করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ নানা সমস্যায় পড়েছেন।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হরে কৃষ্ণ বিশ্বাস। বক্তব্য রাখেন গুরুপদ বিশ্বাস, পলাশ বিশ্বাস অজয়, অরূপ বিশ্বাস, বিপ্লব কুমার মালো, রাজকুমার সরকার, সোমা বিশ্বাস প্রমুখ। সংহতি প্রকাশ করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ, অধ্যাপক আলতাফ হোসেন এবং সাংবাদিক-সাহিত্যিক মফিজ ইমাম মিলন।

বক্তারা অভিযোগ করে বলেন, বিগত সরকারের সময়ে তারা কিছু সুযোগ-সুবিধা পেলেও বর্তমান সরকারের আমলে কোনো সহায়তা পাচ্ছেন না। তাদের জন্য বরাদ্দকৃত অনুদানও এখনো পাননি। বক্তারা আরও জানান, অধিকাংশ নৃগোষ্ঠীর মানুষ মাছ চাষের ওপর নির্ভরশীল হলেও পুকুরে মাছের অভাব এবং জলাশয় শুকিয়ে যাওয়ায় তারা চাষাবাদে সংকটে পড়েছেন। সরকারি বরাদ্দ না পেলে তাদের টিকে থাকা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

রিপোর্টার্স ২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪