| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৮, ২০২৫ ইং | ১৮:৩০:৩৩:অপরাহ্ন  |  ১৫৮১৫৩৮ বার পঠিত
লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া
ছবির ক্যাপশন: লতিফ সিদ্দিকীর বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে ভুয়া ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছবি : সংগৃহীত

টাঙ্গাইল প্রতিনিধি: বঙ্গবীর কাদের সিদ্দিকীর ভাই ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যার পর থেকে ভিডিওটি ভাইরাল হয়। তবে ঘটনাটি ভুয়া বলে জানিয়েছে পুলিশ, স্থানীয় বাসিন্দা ও লতিফ সিদ্দিকীর একাধিক স্বজন।

আব্দুল লতিফ সিদ্দিক স্বজনরা বলেন, ‌এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এটি গুজব। আইনশৃঙ্খলা বাহিনী লতিফ সিদ্দিকীর বাসায় নিরাপত্তা দিয়ে রেখেছে।

কালিহাতী থানার ওসি জাকির হোসেন বলেন, আব্দুল লতিফ সিদ্দিকীর বাড়িতে আগুনের ঘটনাটি গুজব। তবে তার বাড়িতে নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে।উল্লেখ্য, এদিকে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। সেখানে মিছিল নিয়ে একদল লোক প্রবেশ করে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে তারা গোলটেবিল আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিদের অবরুদ্ধ করে রাখেন। দুপুর ১২টার দিকে পুলিশ এলে তারা লতিফ সিদ্দিকী, অধ্যাপক শেখ হাফিজুর রহমানসহ অন্তত ১৫ জনকে হেফাজতে নিয়ে যান।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪