| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিবগঞ্জে স্থানীয় সরকার উদ্যোগে মতবিনিময় সভা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৯, ২০২৫ ইং | ০৫:৪৬:৫৪:পূর্বাহ্ন  |  ১৫৭০৯০৯ বার পঠিত
শিবগঞ্জে স্থানীয় সরকার উদ্যোগে মতবিনিময় সভা
ছবির ক্যাপশন: শিবগঞ্জে স্থানীয় সরকার উদ্যোগে মতবিনিময় সভা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, বগুড়ার উপপরিচালক মাসুম আলী বেগ। সভায় সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান।

বক্তারা বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার এবং এটি নাগরিক পরিচয়ের মূলভিত্তি। সময়মতো নিবন্ধন না করলে বিভিন্ন নাগরিক সেবা ও অধিকার ভোগে জটিলতা দেখা দেয়। এছাড়া গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সহজে ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব, যা সাধারণ মানুষের সময় ও অর্থ উভয়ই সাশ্রয় করে।

সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গ্রাম আদালতের সদস্য, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



এস


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪