বগুড়া প্রতিনিধি: বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং বগুড়া জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে দুই দিনব্যাপী স্কুল ও কলেজ শিক্ষার্থীদের উশু মার্শাল আর্ট ওরিয়েন্টেশন কোর্স শুক্রবার (২৯ আগস্ট) সকালে শহীদ চান্দু স্টেডিয়ামে উদ্বোধন হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন ঘোষণা করেন বগুড়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব তোছাদ্দেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য খাজা আবু হায়াত হিরু, খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল, হাসান মোল্লা, বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের চিফ প্রোগ্রাম অর্গানাইজার মো. ফজলে রাব্বি, উশু মার্শাল আর্ট প্রশিক্ষক জাহিদ হাসান, তানজির আলম স্বাধীন, হোসেন ও নাজিয়া আক্তার।
কোর্সে বগুড়া জেলার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
রিপোর্টার্স ২৪/প্রীতিলতা