| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় নিজ বাড়ির সেপটিক ট্যাংকে মিললো যুবকের মরদেহ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৯, ২০২৫ ইং | ০৯:৩০:২৪:পূর্বাহ্ন  |  ১৫৭৫১৩৬ বার পঠিত
বগুড়ায় নিজ বাড়ির সেপটিক ট্যাংকে মিললো যুবকের মরদেহ
ছবির ক্যাপশন: নিজ বাড়ির সেপটিক ট্যাংকে মিললো যুবকের মরদেহ

রিপোর্টার্স ২৪ ডেস্ক: বগুড়ায় সেপটিক ট্যাংক থেকে ওয়াসিম আহম্মেদ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার লাহীড়িপাড়া ইউনিয়নের বিদুপাড়া গ্রামে নিজ বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যরা জানান, রাত ১১টার দিকে ওয়াসিম ঘরে না ফেরায় তারা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সেপটিক ট্যাংকের ভেতরে তাকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরিবারের ধারণা, রাতে খাবারের পর হাঁটাহাঁটির সময় তার ব্যবহৃত মোবাইল ফোন ট্যাংকে পড়ে যায়। সেটি তুলতে গিয়ে তিনি সেপটিক ট্যাংকে পড়ে গিয়ে মারা যান।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, প্রাথমিকভাবে মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


রিপোর্টার্স ২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪