সিরাজগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, অন্তবর্তীকালীন সরকারকে কোন রাজনৈতিক দল নয়, ক্ষমতায় বসিয়েছে জনগন। উপদেষ্টা পরিষদ যদি নিরপেক্ষতা প্রমাণ করতে ব্যর্থ হয়, কোন রাজনৈতিক দলের পকেটে ওঠার চেষ্টা করে তাহলে এদের কেউ রক্ষা করতে পারবে না। কারন বাংলাদেশের জনগন রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সংগ্রাম করেছে নতুন বাংলাদেশ গড়তে। কোন বালুখেকো, পাথর খেকোকে ক্ষমতায় আনার জন্য নয়।
তিনি আরও বলেন, নির্বাচনের জন্য লেভেল প্লেংয়িং ফিল্ড তৈরি করতে হবে, সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। আমার ভেঅট আমি দিবো এই স্লোগান ভোটকেন্দ্রে বাস্তবায়ন করতে হবে।
শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়ার তেতুলিয়ায় স্থানীয় জামায়াতে ইসলামি আয়োজিত সাধারন সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
ডা. মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামির আমির অধ্যাপক শাহজাহান আলী, অফিস সম্পাদক আব্দুল বারি প্রমূখ।
রিপোর্টার্স২৪/এসএন