| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে : আবিদুর রহমান সোহেল

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩০, ২০২৫ ইং | ০৫:৫৭:৪৬:পূর্বাহ্ন  |  ১৬০৭২৯৫ বার পঠিত
জামায়াত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে : আবিদুর রহমান সোহেল
ছবির ক্যাপশন: বগুড়া পৌরসভার ১৪নং ওয়ার্ডের তিনমাথায় দাঁড়িপাল্লায় ভোট চেয়ে গণ সংযোগ ও পথসভা

বগুড়া প্রতিনিধি :

বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-সদর-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি পূর্ণাঙ্গ ইসলামি আন্দোলন। ইসলামী আদর্শের ভিত্তিতে একটি অন্যায়, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম করছে। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, নির্বাচনের পূর্বে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন আয়োজন সম্পন্ন করতে হবে।  

তিনি গতকাল শুক্রবার বগুড়া পৌরসভার ১৪নং ওয়ার্ডের তিনমাথায় দাঁড়িপাল্লায় ভোট চেয়ে গণ সংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন।

১৪নং ওয়ার্ড আমীর অধ্যাপক আবু হানিফের সভাপতিত্বে ও সেক্রেটারী গোলাম আযমের পরিচালনায় পথসভায় আরো বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলী, শহর প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, সরকারী আজিজুল হক কলেজে ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল আরো বলেন, আগামী নির্বাচনে আপনারা জনগণ আমাকে ভোট দিয়ে বিজয়ী করলে বগুড়া শহর কে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

পথসভায় শ্রমিক নেতা আজগর আলী বলেন, কোনো দূর্নীতিবাজ, দখলবাজ ও আত্মসাৎকারীকে আগামীতে জনগণ ভোট দিবে না ইনশাআল্লাহ।

প্রচার ও মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন বলেন, জনগণ আর ফ্যাসিবাদী দুঃশাসনের দিকে ফিরে যেতে চায় না।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪