| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩০, ২০২৫ ইং | ০৬:০০:১৫:পূর্বাহ্ন  |  ১৫৬৬৬৩৬ বার পঠিত
ভাঙ্গায় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
ছবির ক্যাপশন: ভাঙ্গায় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পৌর এলাকার নুরপুর বিলের একটি পরিত্যক্ত বাড়ি থেকে উজ্জল মোল্লা (৪০) এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ভাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের নুরপুর গ্রামের মৃত বাহাদুর মোল্লার ছেলে। গতকাল শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উজ্জল মোল্লা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হওয়ায় প্রায় পাঁচ বছর আগে তাকে বাড়ি থেকে বের করে দেয় তার পরিবারের লোকজন। এরপর থেকে মানসিক বিকার গ্রস্থতার সূত্রতায় বিভিন্ন স্থানে আশ্রিতার মত চলাফেরা করতো। শুক্রবার দুপুরের দিকে গ্রামবাসীরা নুরপুর বিলের মধ্যবর্তী আক্কাছ আলীর পরিত্যক্ত বাড়ির একটি কক্ষ থেকে দুর্গন্ধ আসতে দেখে তারা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাদকাসক্ত যুবকের মরদেহটি উদ্ধার করে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফ হোসেন জানিয়েছেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪