| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফ্যাসিস্ট সরকারের দোসররা দেশের সম্পদ লুটপাট করেছে – হেলেন জেরিন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩০, ২০২৫ ইং | ০৬:০৯:১০:পূর্বাহ্ন  |  ১৫৮৭৮০২ বার পঠিত
ফ্যাসিস্ট সরকারের দোসররা দেশের সম্পদ লুটপাট করেছে – হেলেন জেরিন
ছবির ক্যাপশন: মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নে জেলা বিএনপি আয়োজিত সমাবেশ

মাদারীপুর প্রতিনিধি :

কেন্দ্রীয় বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বলেছেন, আমরা হচ্ছি সেই সৌভাগ্যবান দল, যার নেতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেনাপ্রধান থেকে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা শহীদ জিয়াউর রহমানকে দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয় বাংলাদেশকে ধ্বংস করার জন্য।

গতকাল শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

হেলেন জেরিন খান অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকারের দোসররা দেশের সম্পদ লুটপাট করে বিদেশে অগণিত বাড়ির মালিক হয়েছেন। অথচ তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ভাড়া বাসায় বসবাস করছেন। দীর্ঘ ১৫ বছর রাষ্ট্র ক্ষমতায় থাকার পরও জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নিজের কোনো বাড়ি নেই শুধু শহীদ জিয়াউর রহমানের পৈত্রিক বাড়ি ছাড়া।

এ সময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ সোহরাব হোসেন হাওলাদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মুজিবুর রহমান হাওলাদার, আতিকুর রহমান হাওলাদার, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সরোয়ার হোসেন, কৃষকদলের সদস্য সচিব অহিদুজ্জামান খান, যুগ্ম আহবায়ক ওবায়দুর রহমান পলাশসহ অঙ্গ-সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।




এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪